ধর্ষণচেষ্টার অভিযোগে আনসার সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২১, ১১:৪৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বাগদীপাড়া মহল্লার ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুব আলম (৪৬) নামে এক আনসার সদস্যকে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সরাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মাহবুব আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে বাগদীপাড়া মহল্লার ওই নারীর ঘরে ঢুকে মাহবুব তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে মাহবুবকে আটক করে। খবর পেয়ে আনসার সদস্যরা এসে পরদিন সকালে উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর মাহবুব কৌশলে ব্যারাক থেকে পালিয়ে বাড়ি চলে যায়। বিষয়টি সিরাজগঞ্জ জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট সিফাত-ই-খোদা জানতে পেরে মাহবুবকে সাময়িক বরখাস্ত ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত