ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’র সম্পাদক এনামুল হক চৌধুরীকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশে তাকে চেয়ারম্যান করে পিআইবির পরিচালনা বোর্ড গঠন করতে বলা হয়। এনামুল হক সাংবাদিক আবেদ খানের স্থলাভিষিক্ত হলেন।
পিআইবির ১৫ সদস্যের পরিচালনা বোর্ডে রয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়), প্রধান তথ্য কর্মকর্তা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
