কৃষক দল নেতা জয়নাল আবেদীন ফকিরের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২১, ০৬:৩২ পিএম

ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও হালুয়াঘাট উপজেলা কৃষক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন ফকির (৬২) মারা গেছেন (ইন্নালিল্লা... রাজিউন)। 

বৃহস্পতিবার ক্যান্সারে আক্রান্ত জয়নাল রাজধানীতে ছেলের বাসায় মৃত্যুবরণ করেন। 

তার মৃত্যুত গভীর শোক প্রকাশ করে শুক্রবার গণমাধ্যমে শোক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত