বাটলারের পরিবর্তে ইংল্যান্ড দলে মালান

আপডেট : ২৫ জুন ২০২১, ০৭:০০ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে উইকেটরক্ষক জস বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড। ডান পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেলেন তিনি।

গত বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে সিরিজের প্রথম ম্যাচে বাটলারের অপরাজিত ৬৮ রানের সুবাদে ৮ উইকেটের জয় পায় ইংলিশরা। সেই ম্যাচে চোটে পড়েন ৩০ বছর বয়সী তারকা।

যার কারণে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ছিলেন না বাটলার। এমআরআই স্ক্যানে তার চোট ধরা পড়ে।

লঙ্কানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাটলারের পরিবর্তে ইয়র্কশায়ার ব্যাটসম্যান ডেভিড মালানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড। এই সিরিজ শুরু হবে ২৯ জুন থেকে।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবে ২৬ জুন, অ্যাজেস বোলে। ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত