করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও টাঙ্গাইল রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রকিব শামীম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন।
শামীমের স্বজন ও আওয়ামী লীগ নেতারা জানান, ঠান্ডা-জ্বর, কাশি, শরীর ব্যথা অনুভব হলে ১৮ জুন তিনি করোনাভাইরাস পরীক্ষার নমুনা দেন। ২০ জুন রিপোর্টে জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ২২ জুন তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন।
এম এ রকিব শামীমের মৃত্যুতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি ড. মো. আতাউল গনি গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
