অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল

আপডেট : ২৬ জুন ২০২১, ০১:২৪ এএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আলোচিত অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল হচ্ছে। উয়েফার অধীন সব ধরনের টুর্নামেন্ট থেকে বাতিল হয়েছে বিতর্ক উসকে দেওয়া এই নিয়ম। ১৯৬৫-৬৬ মৌসুমে অ্যাওয়ে গোলের নিয়ম চালু করেছিল উয়েফা।

এই নিয়ম অনুযায়ী হোম-অ্যাওয়ে দুই লেগের ১৮০ মিনিট সমতায় শেষ হলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করা দলকে জয়ী ঘোষণা করা হতো। কিন্তু করোনা অতিমারীর মধ্যে বেশ কিছু আসরের খেলা নিরপেক্ষ ও সেন্ট্রালাইজড ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ায় এই নিয়মটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। নতুন নিয়মে দুই লেগে সমতা থাকলে দ্বিতীয় ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। দুই অর্ধে খেলা হবে ১৫ মিনিট করে। সেখানেও সমতা থাকলে জয়-পরাজয় নির্ধারিত হবে টাইব্রেকারে। আসন্ন ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগ এবং ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ম কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত