রাজধানীতে আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০২১, ১১:৫৪ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপ। তারা হলো, সাইয়েদ তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান ও মো. ফরজুল মোরসালিন। গত শনিবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান বলেন, আনসার আল ইসলামের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে গ্রেপ্তারকৃতরা অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে প্রচার চালিয়ে নতুন সদস্য ও অর্থ সংগ্রহ করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত