লকডাউনে প্রস্তুত থাকবে ৬১ লাখ আনসার সদস্য

আপডেট : ২৭ জুন ২০২১, ১১:৫৫ পিএম

লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সহায়ক হিসেবে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

গতকাল রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে সফিপুর আনসার-ভিডিপি একাডেমি প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’-এর শুভ উদ্বোধন করেন মহাপরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত