অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিদ্দিকুর

আপডেট : ২৮ জুন ২০২১, ১২:৪১ এএম

যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে অর্থ সহায়তা চেয়েছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। দু’বারের এশিয়ান ট্যুরজয়ী গলফার এখনো সেই সহায়তা পাননি। তাই বলে ৩৬ বছর বয়সী এই গলফার বসে থাকার পাত্র নন। নিজ খরচেই আজ রাতে যুক্তরাষ্ট্রের বিমানে চেপে বসছেন সিদ্দিকুর। মূলত পিজিএ ট্যুরে খেলার স্বপ্ন নিয়েই মার্কিন মুল্লুকে পা রাখবেন তিনি। মাস দেড়েক অনুশীলন শেষে তিনি পিজিএ ডেভেলপমেন্ট ট্যুরে (কনফেরি বাছাই) খেলবেন। বাছাইপর্ব উতরাতে পারলে পরবর্তী এক বছর তিনি কনফেরির অধীনে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে পারবেন। সেখানে ভালো করলে অর্থাৎ র‌্যাংকিংয়ের সেরা ২০ জনের মধ্যে থাকতে পারলে সিদ্দিকুর সরাসরি খেলার সুযোগ পাবেন স্বপ্নের পিজিএ ট্যুরে।

জানেত্তির চোখে এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

১৯৯৩ সালে সর্বশেষ কোপা জিতেছিল আর্জেন্টিনা। হাভিয়ের জানেত্তির জাতীয় দলে অভিষেক এর পরের বছর। খেলেছেন ২০১১ সাল পর্যন্ত ১৪৩ ম্যাচ। কিন্তু লিওনেল মেসির মতো তারও বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি। কিন্তু সাবেক ডিফেন্ডারের কাছে এবারের আর্জেন্টিনা দলকে মনে হচ্ছে অন্যরকম। ২৮ বছরের শিরোপা খরা কাটানোর যোগ্যতা আছে বলে মনে হচ্ছে জানেত্তির কাছে। ‘এবারের কোপা আমেরিকায় আমি মনে করি- আমাদের (আর্জেন্টিনা) এটা জেতার ভালো সুযোগ আছে। আমি ঐক্য লক্ষ করছি দলের মধ্যে। তার পথ ধরে এতে প্রত্যাশা বাড়ছে’ এক সাক্ষাৎকারে বলেছেন ৪৭ বছর বয়সী জানেত্তি, ‘আশা করছি মেসি এবারের কোপা আমেরিকা শিরোপা জিতবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত