নেরোল্যাকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান

আপডেট : ২৮ জুন ২০২১, ১২:৪৭ এএম

রং উৎপাদক প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাকের সঙ্গে আগামী দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের সংগীত ও অভিনয়শিল্পী তাহসান খান। এই দুই বছরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের সব ক্যাটাগরির পণ্যের জন্য বিভিন্ন প্রচারণামূলক কাজে থাকবেন তিনি। রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিনিধি কোপানি এননাইন ¯েপার্টস অ্যান্ড মার্কেটিং কনসালটেন্সির কর্ণধার ও সিইও, আহমেদ নাফিজ মোমেন ও কানসাই নেরোল্যাক পেইন্টসের (বাংলাদেশ) প্রধান নির্বাহী ভিশাল মোথরেজা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত