বরিশাল নগরী

হাজেরা বেগম পেলেন বীরাঙ্গনা খেতাব

আপডেট : ২৮ জুন ২০২১, ০২:০৬ এএম

স্বাধীনতার ৫০ বছর পর বরিশাল মহানগরীতে প্রথমবারের মতো বীরাঙ্গনা খেতাব পেলেন এক নারী। তার নাম হাজেরা বেগম (৭০)। বাড়ি উজিরপুর উপজেলার দাসের হাট ইউনিয়নের কমলাপুর গ্রামে। গতকাল রবিবার বিকেলে নিজ কার্যালয়ে হাজেরা বেগমকে ৮২ হাজার টাকার মুক্তিযোদ্ধা সম্মানীভাতা তুলে দেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন। হাজেরা বেগমের ভাষ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তার বয়স ছিল ১৮ বছর। নিজ বাড়ি থেকে বোনের শ্বশুরবাড়ি যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ক্যাম্পসংলগ্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়, নিজেকে একজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে ২০১৬ সালে বরিশাল মহানগর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন হাজেরা বেগম। স্বাধীনতার ৫০ বছর পরে জীবনের শেষ মুহূর্তে এ খেতাব পেলেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী বরিশাল মহানগরীতে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার খেতাব পেলেন।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন,  আমরা হাজেরা বেগমের মতো মহীয়সী নারীদের সম্মানে আমরা সম্মানিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত