মগবাজারে বিস্ফোরণ

‘আম্মু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’

আপডেট : ২৮ জুন ২০২১, ১০:১৫ পিএম

রাজধানীর মগবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ইমরান হোসেন (২৫) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মায়ের কাছে বাঁচার আকুতি জানাতে দেখা গেছে।

হাসপাতালে ভর্তির পর মায়ের সঙ্গে বলা তার শেষ কথা ছিল, ‘আম্মু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আর সহ্য করতে পারছি না।’

সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউর সামনে গিয়ে দেখা যায়, ইমরানের মা লিজা আক্তার, স্ত্রী তামান্নাসহ অন্যান্য স্বজনেরা আহাজারি করছেন।

মা লিজা আক্তার জানান, ঘটনার পর রাতে দ্রুত ছুটে আসি হাসপাতালে। এ সময় ইমরান আমাকে বারবার বলছিল আম্মু আমাকে বাঁচাও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মা লিজা আক্তারের পাশেই স্ত্রী তামান্না হাসপাতালের ফ্লোরে বসে আছেন। তার দুই চোখ দিয়ে অঝোরে পানি পরছিল। তিনি কোনো কথা বলতে পারছিলেন না। কিছু সময় পর পর স্বামী ইমরানকে আইসিইউতে দেখতে যাচ্ছিলেন।

চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতালে স্বজনেরা জানান, ইমরানের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের বাড়ি টাঙ্গাইলে। মগবাজারেই তার বাসা। দুর্ঘটনা স্থল শর্মা হাউসের পাশে বেঙ্গল মিটসে সেলস ম্যানের চাকরি করতেন। ঘটনার সময় বেঙ্গল মিটসের ভেতরেই ছিলেন তিনি। গত তিন বছর আগে বিয়ে করেছেন। তার কোনো সন্তান নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত