‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ অর্জন করেছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা।
প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক কৃষি উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এই পুরস্কারে ভূষিত করেন। গত রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৫ জন সোনা, ৯ জন রুপা ও ১৮ জন ব্রোঞ্জ মেডেল অর্জন করেন কৃষিক্ষেত্রে অবদানের জন্য। কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি
