ইউসিবির ৩৮ বছর পূর্ণ

আপডেট : ২৯ জুন ২০২১, ১০:৪৯ পিএম

ব্যাংকিং সেবা প্রদানের গৌরবময় ৩৮ বছর পূর্ণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

মরহুম আখতারুজ্জামান চৌধুরীর উদ্যোগে যাত্রা শুরু হয় এ ব্যাংকিং প্রতিষ্ঠানের। দেশজুড়ে ২০৪ শাখার বিস্তৃত নেটওয়ার্ক, ৫৮০ এটিএম-সিআরএম,  এজেন্ট ব্যাংকিং,  ইসলামী ব্যাংকিং- ইউসিবি তাকওয়া, মোবাইল আর্থিক পরিষেবা- উপায়, প্রায়োরিটি ব্যাংকিং-ইম্পেরিয়াল, রেমিট্যান্স পরিষেবা, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন  সেবা এবং উদ্ভাবনী অনুশীলন ও দক্ষ পরিচালনার মাধ্যমে বেসরকারি খাতের ব্যাংকিংয়ের ক্ষেত্র এক অনন্য অবস্থানে রয়েছে ইউসিবি। বিজ্ঞপ্তি    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত