‘টপ ১০০ অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ড’ পেল প্রিমিয়ার ব্যাংক

আপডেট : ২৯ জুন ২০২১, ১০:৫০ পিএম

অর্থনীতি এবং বাণিজ্য বিভাগে যুক্তরাজ্যের সম্মানজনক ‘টপ ১০০ অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ড’ পেয়েছে প্রিমিয়ার ব্যাংক। ইউরোপ বিজনেস এসেম্বলি, ইবিএ’র দ্য অক্সফোর্ড কমিটি সম্প্রতি এ পুরস্কার দেয়। এ ছাড়া ইবিএ কমিটি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালকে ‘ম্যানেজার অব দি ইয়ার’ টাইটেল এবং মেডেল দিয়েছে। সম্মানজনক এ পুরস্কার পাওয়ায় প্রিমিয়ার ব্যাংক এখন থেকে বাণিজ্যিকভাবে ইবিএ’র ট্রেডমার্ক ব্যবহারের লাইসেন্স পেল।

গত শুক্রবার অনুষ্ঠানটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এ সময় বিশে^র বেশ কয়েকটি কোম্পানিকে পুরস্কৃত করা হয়। এতে অংশ নেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম। ব্যাংকের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ডা. এইচ বি এম ইকবাল। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত