শিশুর স্বীকারোক্তি আদায়

তদন্ত কর্মকর্তাকে তলব হাইকোর্টের

আপডেট : ৩০ জুন ২০২১, ০২:১৩ এএম

বগুড়ায় ৮ বছরের আপন ছোট ভাইকে হত্যা মামলায় ১২ বছর বয়সী শিশুর স্বীকারোক্তি আদায়ের ঘটনায় সারিয়াকান্দি থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা নয়ন কুমারকে তলব করেছে উচ্চ আদালত। আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় তাকে হাইকোর্টে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা বগুড়া পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এসআই মো. মনসুর আলীকে ওই দিন মামলার নথিপত্রসহ হাজির থাকতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত