এসবিএসির ইসলামি ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

আপডেট : ০১ জুলাই ২০২১, ১১:২০ পিএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং উইন্ডো ‘এসবিএসি ইসলামি ব্যাংকিং’ গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল কনফারেন্সে উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান তালুকদার আবদুল খালেক, পর্ষদ সদস্য এম মোয়াজ্জেম হোসেন, মো. মোখলেসুর রহমান, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আবদুর রাজ্জাক, শরিয়াহ কমিটির সদস্য মু. ফরীদ উদদীন আহমাদ, মাওলানা মো. ছাদেকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবদুল কাদির, ড. মো. মহব্বত হোসেন, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন, শরিয়াহ মেম্বার সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী, ইসলামী ব্যাংকিং প্রধান মো. আবু বায়েজীদ সেখ প্রমুখ। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত