সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা-ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। গতকাল বৃহস্পতিবার হলি আর্টিজান হামলার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে হলি আর্টিজান হামলায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রশংসাও করেন তিনি।
গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে ব্লিংকেন বলেন, ‘দুই দেশ যৌথভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’
হলি আর্টিজানের ঘটনায় যে ২০ জন নিহত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মধ্যে নিজেদের নাগরিকও ছিল উল্লেখ করে ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে আছে।
