ইন্সটাগ্রামের আয়ে শীর্ষ তারকারা

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:৪৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও মোটা অঙ্কের টাকা পান তারকারা! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আয় করা শীর্ষ ৩০ তারকার তালিকা প্রকাশ করেছে হুপার্ক ডটকম। সেখানে রয়েছেন ফুটবল, চলচ্চিত্র ও সংগীতের বিখ্যাত তারকারা। প্রতি বছরই এ তালিকা প্রকাশিত হয়। ইন্সটাগ্রামে একটি পোস্ট প্রচারের জন্য তারা কত আয় করেন, তার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই তালিকা। ইন্সটাগ্রামে ২০২১ সালের সবচেয়ে সম্পদশালী তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার অনুসারীর সংখ্যা ৩০ কোটি ৮০ লাখ। তিনি এই মাধ্যম থেকে একটি স্পনসরড পোস্টের জন্য পান ১৩ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৪৬৪ টাকা। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ‘দ্য রক’খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। তার আয় ১২ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৬৪০ কোটি। তৃতীয় অবস্থানে থাকা গায়িকা আরিয়ানা গ্রান্ডে প্রতি পোস্ট থেকে আয় করেন ১২ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৪১২ টাকা। পরের অবস্থানে থাকা মার্কিন মডেল কাইলি জেনার আয় করেন ১২ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৯৫৭ টাকা। তালিকায় পরের অবস্থানে আছেন সেলেনা গোমেজ, কিম কার্দাশিয়ান, লিওনেল মেসি ও পপ তারকা বিয়ন্সে। সেলেনা আয় করেন ১২ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ২৭৩ কোটি, কার্দাশিয়ান ১১ কোটি ৯৬ লাখ, মেসি ৯ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার এবং বিয়ন্সে ৯ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা। এ তালিকার ১৯ নম্বরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং ২৭ নম্বরে আছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা প্রতি পোস্ট থেকে পান ৩ কোটি ৪১ লাখ টাকা, বিরাট পান ৫ কোটি ৭৬ লাখ টাকা। পরপর তিন বছর এ দুজনের নাম ইন্সটাগ্রামের ধনীর তালিকায় উঠে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত