হকি লিগ কমিটির সভা সিদ্ধান্ত ছাড়া শেষ

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১২:৩৮ এএম

লকডাউনে সশরীরে সম্ভব ছিল না তাই বাংলাদেশ হকি ফেডারেশনের লিগ কমিটির সভা জুমে অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় অ্যাজাক্স স্পোর্টিং ছাড়া সব ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে নানা বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে সভা।

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ সভা শেষে বলেন, ‘বেশ ভালো সভা হয়েছে। ক্লাবগুলো বাইলজ প্রস্তুত করার অনুরোধ জানিয়েছে। লকডাউন উঠে গেলে সশরীরে সভা আহ্বান করে বাইলজ অনুমোদন করে লিগ শুরুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব বলে আশা করি।’  ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় ও আম্পায়ার নিয়ে মতামত দিয়েছে। এ ব্যাপারে ক্লাবগুলোর মধ্যে মতৈক্য হয়নি। আবাহনী বিদেশি খেলোয়াড় নিয়ে লিগ খেলার ব্যাপারে মত দিয়েছে। অনেক ক্লাবের বিদেশি খেলোয়াড় আনার সামর্থ্য নেই বলে তারা বিপক্ষে মত দিয়েছে। মোহামেডান এ ব্যাপারে কোনো মতামত দেয়নি। লিগ কমিটির প্রতিনিধি তারিকউজজামান নান্নু জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লিগ কমিটির পরবর্তী সভায় এ ব্যাপারে মতামত পেশ করবেন। এছাড়া অনেক খেলোয়াড় বাহিনীতে কর্মরত। তাদের কীভাবে লিগে অংশগ্রহণ করানো যায় এ নিয়েও আলোচনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত