জন্মদিনে নতুন গান উপহার দিলেন কনক আদিত্য। রবিবার এই শিল্পীর জন্মদিন উপলক্ষ্যে নিজের ইউটিউব চ্যানেলে ‘মেঘবালিকা’ নামের একটি গান প্রকাশ করেছেন।
কনক আদিত্য বলেন, “আমার জন্মদিনে সবার জন্য একটি উপহার। আমার আর্ট কলেজের প্রিয় বড় আপা জেমরিনা বিন্তে আলির একটি গান। নীলের সংগীতায়োজনে আমি কন্ঠ দিয়েছি মাত্র। আর ভিডিওটিতে অভিনয় করেছে বন্ধু স্নাতা। ভালোবাসা সবাইকে।”
গানটির সংগীত ও নির্মাণ করেছেন নীল কামরুল, কন্ঠ দিয়েছেন কনক আদিত্য। দোহার: শামায়লা বেহরোজ রহমান, গিটার: মিনহাজ সোহাগ, কিবোর্ড: কৌশিক আহমেদ অন্তর, ভয়েস মিক্সিং: আসির আরমান। অভিনয় ও নৃত্য: স্নাতা শাহরিন। পরিবেশনায়: অক্ষর প্রোডাকশন, সহনির্দেশনা: অরিত্র জলধি, চিত্রগ্রাহক : রিয়াজ হাক্কানী, সম্পাদনা: সৌভিক দাস তমাল, সহকরী নির্দেশক: মারিয়া ভূঁইয়া, সহকারী চিত্রগ্রাহক: দূর্লভ, ড্রোন পাইলট: ওয়ালিদ ইবনে শাহ, ফোকাস পুলার: রানা, ক্যামেরা ক্রু: নাঈম।
