রক্তদাতাদের গাড়ি সেবা দিচ্ছেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১০:২৬ পিএম

মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তের কোনো বিকল্প নেই। রক্তের প্রয়োজনে রক্তদাতাকেই এগিয়ে আসতে হয় সশরীরে। তাই তো কঠোর এই লকডাউনের সময়েও রক্তদাতাদের ল্যাবে পৌঁছাতে পরিবহন সুবিধার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে দেশের অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন। রক্তদাতাদের বাসা কিংবা অফিস থেকে কোয়ান্টাম ল্যাবে আনা-নেওয়ার জন্য দিন-রাত জরুরি এ সেবা দিয়ে যাচ্ছেন মানবতার কল্যাণে নিযুক্ত এই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা।

কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান বলেন, সাধারণ সময়েই প্রয়োজনীয় রক্তের চাহিদা মেটাতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি, নতুন রক্তদাতাদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। আর এখন লকডাউনের সময়ে রক্তদাতাদের ল্যাবে আনা-নেওয়ার জন্য কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সেবা দিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত