যেন ছন্দ ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দারুণ প্রস্তুতির পর বল হাতেও সমান উজ্জ্বল বাংলাদেশ তারকা। গতকাল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন জিম্বাবুয়ে একাদশকে ২০২ রানে গুটিয়ে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। এছাড়া মেহেদী হাসান মিরাজও ৩ উইকেট নেন। তরুণ শরিফুল নেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন তাসকিন ও এবাদত হোসেন। জিম্বাবুয়ে টেস্ট দলের সদস্য টিমিসেন মারুমা (৫৮) দলটির একমাত্র হাফ সেঞ্চুরিয়ান। ৭৫ ওভারের মধ্যে জিম্বাবুয়েকে অলআউট করায় দ্বিতীয় ইনিংসে নামার সুযোগ পায় বাংলাদেশ। এবার ব্যাট করতে নামেন তামিম ইকবাল। আগের ইনিংসে হালকা ইনজুরির কারণে ব্যাটিং করেননি তামিম। দ্বিতীয় ইনিংসে নেমে ৩০ বলে ১৮ রানের ইনিংসে ৪টি ৪ মারেন তামিম।
×
