মার্কেন্টাইল ব্যাংকের নতুন ২ ভাইস চেয়ারম্যান

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১১:৩২ পিএম

মার্কেন্টাইল ব্যাংকের পর্ষদ সভায় সম্প্রতি এ.এস.এম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নানকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তারা দুজনই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।

ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটসের (টোকিও) ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি আর্থিক সেবা, ইলেকট্রনিক মিডিয়াসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সঙ্গে জড়িত। মো. আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস ও মুরাদ অ্যাপারেলসের চেয়ারম্যান। এছাড়াও তিনি কয়েকটি গার্মেন্ট ও বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় নিবেদিত কর্মী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত