লকডাউন অমান্য করায় ধামরাইয়ে ইউপি মেম্বারের ৭ ঘণ্টা কারাদণ্ড

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২:১৩ এএম

ঢাকার ধামরাইয়ে লকডাউনের চতুর্থ দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জনকে ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে একজন ইউপি সদস্যসহ দুইজনকে ৭ ঘণ্টা করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।

ধামরাই বাজার থেকে ধামরাই গুলিস্তান নামের একটি পরিবহন গাদাগাদি করে যাত্রী নেওয়ার অপরাধে ওই গাড়ির চালক আব্দুল গফুরকে (৩৭) ৩০ হাজার টাকা জরিমানা ও মাস্ক না পরার অপরাধে সূয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম (৪০) এবং একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে জসিম উদ্দিনকে ৭ ঘণ্টার জেল দেওয়া হয়। এছাড়া আরও ১৩ জনকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বিভিন্ন অংকের মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন, ‘লকডাউনের প্রথম দিন থেকেই আমরা মাঠে রয়েছি। সাধারণ মানুষকে সচেতন করছি। কোথাও কোনো অনিয়ম দেখলে বিধি মোতাবেক জেল জরিমানা করা হচ্ছে। লকডাউন সংক্রান্ত সরকারের  কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত