হিলি স্থলবন্দর

সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফেরা যাবে

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০১:৪৮ এএম

চিকিৎসা নিতে ভারতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের গতকাল সোমবার থেকে সপ্তাহে তিন দিন দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরা শুরু হয়েছে। তবে সপ্তাহের সাত দিনই বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন বলে জানা গেছে। গত রবিবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছায়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বলেন, ভারতে আটকেপড়া যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত ১৯ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। ফলে এই পথ দিয়ে সপ্তাহে সাত দিনই ভারত থেকে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টের যাত্রীরা দেশে ফিরতে পারতেন। সম্প্রতি একটি নতুন নির্দেশনা আমরা পেয়েছি তাতে করে ভারতে আটকেপড়া যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে এখন থেকে সপ্তাহে তিন দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম খোলা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত