আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:৪৪ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, বিপ্লব কুমার দেব টেলিফোনে সোমবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা নিদর্শন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত