১০,০০০ কোটি টাকা ছাড়াল এনআরবিসি ব্যাংকের আমানত

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:২৬ এএম

এনআরবিসি ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমাণ প্রথমবারের মতো ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের ৩০ জুন ভিত্তিক ষাণ¥াসিক হিসাবে ব্যাংকটির আমানত পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭৭ কোটি টাকা।

ব্যাংক সূত্রে জানা যায়, গত বছর জুনে আমানতের পরিমাণ ছিল ৭ হাজার ৯৮২ কোটি টাকা। সেটি এক বছরের ব্যবধানে ৩২ দশমিক ৫১ শতাংশ বেড়ে হয়েছে ১০ হাজার ৫৭৭ কোটি টাকা। ২০২০ সালের জুনে আমানত বাড়ে ২৫ দশমিক ৫২ শতাংশ। তার আগের বছর আমানত ছিল ৬ হাজার ৩৫৯ কোটি টাকা, যা ২০১৮ সালের জুনের তুলনায় ২৫ দশমিক ২০ শতাংশ বেশি। ২০১৮ সালের জুনে আমানত ছিল ৫ হাজার ৭৯ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, করোনাভাইরাস সংকটের মধ্যেও জনগণের হাতের নাগালে নতুন নতুন উপশাখাসহ বিভিন্ন সার্ভিস পয়েন্ট স্থাপন করছি। লকডাউনেও শতভাগ স্বাস্থ্যসুরক্ষা করে প্রয়োজনীয় শাখা, উপশাখা ও অন্যান্য বুথ চালু রেখেছি। এসব উদ্যোগেই সংকটের বছর আমানত সংগ্রহ রেকর্ড বৃদ্ধি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম আউলিয়া বলেন, আমাদের লক্ষ্য জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সেবা কার্যক্রম পরিচালনা করা। এজন্য প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা চালু করেছি। মানুষের অর্থের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হচ্ছে। আবার সেই অর্থের সঠিক ব্যবহার করে দেশে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন প্রয়োজন মেটানো হচ্ছে। এজন্য আমানত সংগ্রহের পাশাপাশি আমরা ঋণদান কার্যক্রমও জোরদার করেছি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত