তিন জেলায় সুরক্ষা সামগ্রী দিল প্রাণ আরএফএল

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:২৭ এএম

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে কর্মরত পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তায় সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে  শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত গ্রুপের পক্ষ থেকে এসব জেলায় সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। 

রাজশাহী জেলা পুলিশ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতাল, গোদাগাড়ী থানা পুলিশ, চাঁপাইনবাগঞ্জ জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশ, নাটোর সদর হাসপাতাল এবং নাটোরের তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনা মোকাবিলার লড়াইয়ে প্রথম থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্নভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত