নতুন মাইলফলকে প্রিয়াঙ্কা

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:৩৭ এএম

ক’দিন আগে ইন্সটাগ্রামের আয়ে বিশ্বের সর্বস্তরের শীর্ষ ৩০ জন তারকার তালিকায় ২৭তম আসনে জায়গা করে বিশ্ব-তারকাদের ভ্রƒ কুঁচকে দিয়েছেন বলিউড থেকে হলিউডে পা ফেলা প্রিয়াঙ্কা চোপড়া। এবার রীতিমতো আদায় করে নিয়েছেন সমীহ। এশীয় তারকাদের মধ্যে প্রিয়াঙ্কাই প্রথম, যার ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় কোটি! ছয় কোটি ৫৩ লাখ ফলোয়ার নিয়ে বাকিসব বলিউড তারকার চেয়ে ঢের এগিয়ে প্রিয়াঙ্কা। সালমান খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনকেও ছাড়িয়ে গেছেন বহু আগে। অবশ্য তার ঠিক পেছনেই আছেন শ্রদ্ধা কাপুর। তার ফলোয়ার আছে ৬ কোটি ৩০ লাখ। অন্যদিকে দীপিকার আছে ৫ কোটি ৭৫ লাখ ও আলিয়া ভাটের ৫ কোটি ৩৯ লাখ। নায়কদের মধ্যে অক্ষয় কুমারই এগিয়ে ৫ কোটি ১০ লাখ। অবশ্য ভারতীয়দের মধ্যে আবার প্রিয়াঙ্কার চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে ক্রিকেটার বিরাট কোহলি। তার ফলোয়ার এখন সাড়ে ১২ কোটি। ‘কোয়ান্টিকো’ সিরিজ করে বিশ্বজুড়ে নিজেকে চেনানোর পর প্রিয়াঙ্কার হাতে এখন নিয়মিতই থাকছে হলিউডের সিনেমা। এর মধ্যে কিয়ানু রিভসের সঙ্গে অচিরেই দেখা যাবে ‘ম্যাট্রিক্স-৪’-এ। অন্যদিকে বলিউডে সম্প্রতি শেষ করেছেন সোনালি বোসের পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শ্যুটিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত