গত ৫ জুলাই জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার হাবিব ওয়াহিদ তার ফেইসবুক পেজে লিখেছিলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ...’। বাকিটা লিখতে বলেছেন অন্যদের! তার এমন লিখতে বলার পেছনে রহস্য আছে। ভক্তদের দেওয়া একের পর এক বাক্যে সাজাতে চান গানের কথামালা। হাবিব বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন লিখেছেন! আমি সারপ্রাইজড! বলেছিলাম, এক লাইন করে নেব কিন্তু একজনের লেখা ৪ লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এই গানটি করার মূল আইডিয়াটাই এসেছিল লকডাউনে বসে কয়েকজন মিলে লেখার একটি ভাবনা থেকে। তাই আমি চাই আরও কয়েকজন অংশগ্রহণ করুক এই গানে!’
×
