ফেনীতে ১৩ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ যতীশ চন্দ্র মজুমদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১০টায় শহরের সহদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যতীশ চন্দ্র নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে ফেনীর সহদেবপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খায়রুল ইসহাক রোডের রাস কুঠিরের চারতলা থেকে সন্দেহভাজন যুবক যতীশ চন্দ্র মজুমদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই বিল্ডিয়ের চারতলার সিঁড়ির পাশের একটি কক্ষ থেকে ১৩ কেজি ওজনের লম্বা আকৃতির কষ্টিপাথরের মূর্তি পাওয়া যায়।
ফেনীর র্যাব-৭-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গতকাল বুধবার সকালে জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিসহ যুবককে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
