বরিশাল বিশ্ববিদ্যালয়

আবাসিক শিক্ষার্থীদের টিকাদান শুরু

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১১:০৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। নিবন্ধন করা শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় টিকা নিচ্ছেন। তবে আবাসিক শিক্ষার্থীদের কভিড-১৯ টিকা গ্রহণ শুরু হলেও এই একই ওয়েবসাইটে অনেক আবাসিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তারা তাদের সমস্যার কথা জানিয়েছেন।

গতকাল বুধবার দুপুর ১২টায় নিজ এলাকা বগুড়ায় চীনের সিনোফার্ম টিকা গ্রহণ করেন বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মামুনুর রশিদ। এর মধ্য দিয়ে শুরু হলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কভিড-১৯ টিকাদান কর্মসূচি।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ও ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সঙ্গে  কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ডাটা এমআইএস ডাটাবেজে এন্ট্রি করা হয়েছে বিধায় তারা টিকাগ্রহণ করতে পারছেন। বর্তমানে প্রবাসীদের ডাটা এন্ট্রির কাজ চলছে বিধায় এই সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ সময়ের দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরাও টিকাগ্রহণের আবেদন করতে পারবেন। অধিদপ্তর এর আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করবে। যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে না তারা আগামী (১৫ জুলাই) থেকে আবার আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত