উইম্বলডনের ১০ম সেমিফাইনালে জকোভিচ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১১:০৮ পিএম

উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছালেন বিশ্বের এক নম্বর ও প্রতিযোগিতার পাঁচ বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।

বুধবার সেন্টার কোর্টে হাঙ্গেরির মার্টন ফুকসোভিক্সকে সরাসরি সেটে হানান সার্বিয়ান তারকা। সুবাদে দশমবারের মতো পা রাখেন উইম্বলডনের সেমিতে।

২৯ বছর বয়সী ফুকসোভিক্সের এটিই ছিল প্রথম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল। তার বিরুদ্ধে ৩৪ বছর বয়সী জকোভিচ ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন। যিনি প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও।

রজার ফেদেরার ও রাফায়েল নাদালের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁতে আর মাত্র দুটি জয় দরকার জকোভিচের।

এদিন জকোভিচ ঘাসের কোর্টে ১০০তম ম্যাচ জিতলেন। আর সব মিলে ৪১তম গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছলেন সার্বিয়ান তারকা।

শুক্রবার সেমিফাইনালে কানাডার ডেনিস শাপোভালভের বিপক্ষে খেলবেন জকোভিচ। এদিন আরেক কোয়ার্টার ফাইনালে ‍যিনি রাশিয়ার কারেন কাচানোভকে হারান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত