ফিদে ওয়ার্ল্ড কাপে অংশ নিতে রাশিয়া গেলেন তিন দাবাড়ু

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২:০৭ এএম

রাশিয়ার সোচি শহরে আগামী ১২ জুলাই থেকে শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা। সেখানে অংশ নিতে তিন দাবাড়ুসহ চার সদস্যের বাংলাদেশ দল গতকাল ভোরে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ দলের হয়ে মর্যাদার এই আসরে অংশ নেবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন। প্রথম রাউন্ডে নিয়াজ মোরশেদ প্যারাগুয়ের গ্র্যান্ডমাস্টার দেলগাদো রেমিরেজের এবং জিয়াউর রহমান ইরানের গ্র্যান্ডমাস্টার ইদানি পোওয়ার মুখোমুখি হবেন। ফিদে মহিলা ওয়ার্ল্ডকাপে শিরিন প্রথম রাউন্ডে খেলবেন আমেরিকার মহিলা গ্র্যান্ডমাস্টার ইয়েপ ক্যারিসসার বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত