ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল বুধবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।
এতে অংশ নেন পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মালেক, শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানি সচিব অলি কামাল প্রমুখ। এজিএমে গত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন হয়। বিজ্ঞপ্তি
