২৫ এসএমই উদ্যোক্তাকে পুরস্কার দিল প্রিমিয়ার ব্যাংক

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২:৩৮ এএম

বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে প্রিমিয়ার ব্যাংক সম্প্রতি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন করে। এ সময় ২৫ শাখার ২৫ জন উদ্যোক্তাকে সেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম। এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক হোসনে আরা শিখা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এসএমই ও কৃষিঋণ বিভাগপ্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত