প্রাণ এগ্রোর ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২:৩৯ এএম

দেশের শীর্ষস্থানীয় কৃষি প্রক্রিয়াজাত কোম্পানি প্রাণ এগ্রো লিমিটেডের ১৫০ কোটি টাকার বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এটি অরূপান্তরযোগ্য, অনিরাপদ ও কুপন বিয়ারিং গ্রিন বন্ড। গতকাল বুধবার এসইসির নিয়মিত সভায় এই বন্ড প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

প্রাণ এগ্রোর এই গ্রিন বন্ডের কুপন হার হবে ৯ শতাংশ। এটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ফান্ড ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে প্রাণ এগ্রো পরিবেশের ভারসাম্য বজায় রেখে কোম্পানির তারল্য ও মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত