শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইউনুছ এতে সভাপতিত্ব করেন। সভায় অংশ নেন সিকিউরিটিজের পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, এ কে আজাদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. হারুন মিয়া, তাহেরা ফারুক, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও মো. আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।
×
