সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়ায় আত্মরক্ষার্থে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে ডোবায় পড়ে নিখোঁজ বাংলাদেশি যুবক সোহেল মিয়ার (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে বিজিবি ও পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সোহেল জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আদর্শ গ্রামের শফিক মিয়ার ছেলে।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, গত বুধবার সোহেল মিয়া তার একটি গরু খুঁজতে সীমান্তের কাছাকাছি চলে যান। এ সময় বিএসএস তাকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে ঝাঁপ দিয়ে ডোবায় পড়ে নিখোঁজ হন। শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তের রংহংকং এলাকার বাংলাদেশ অংশে সোহেলের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে লাশ উদ্ধার করে।
