গাজীপুরে স্ত্রী ‘হত্যাকারী’ গ্রেপ্তার

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:০৫ এএম

গাজীপুর মহানগরীর নিয়ামত সড়ক এলাকায় স্ত্রীকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যাওয়া স্বামী মোঃ সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে ঢাকা খিলগাঁও থানার সিপাহিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত প্লাস্টিকের চিকন দড়ি, ভিকটিম ও আসামির ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সেলিম হত্যাকা-ের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত