বিবৃতিতে জি এম কাদের

সিভিল সার্জনের নির্দেশনা খতিয়ে দেখতে হবে

আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:১৪ এএম

গণমাধ্যমে করোনা আক্রান্তদের বিষয়ে তথ্য না দিতে ঢাকার সিভিল সার্জনের নির্দেশনা কেন দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘মহামারী করোনাকালে শুধু সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোনো হাসপাতাল থেকে তথ্য পাবেন না গণমাধ্যমকর্মীরা, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান।’ গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়। তাই দ্রুততার সঙ্গে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ‘তথ্য না দেওয়ায় নির্দেশনা’ প্রত্যাহার করতে হবে বলে জানান তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত