ডি মারিয়ার গোলে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৬:৩১ এএম

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ম্যাচের ২২ মিনিটে লিড আর্জেন্টিনার। গোল করলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সুবাদে প্রথমার্ধ শেষে খেলার ফল- আর্জেন্টিনা ১: ০ ব্রাজিল।

ঐতিহাসিক মারাকানায় রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় ম্যাচটি। আগের ম্যাচগুলোতে ডি মারিয়া বদলি হিসেবে খেললেও এদিন তাকে প্রথম একাদশে সুযোগ দেন আর্জেন্টিনা কোচ। তার আস্থার প্রতিদান দিলেন পিএসজি তারকা।

ডি মারিয়া গোলটি করেছেন ব্রাজিল রক্ষণের ভুলের সুযোগ নিয়ে। মাঝ মাঠ থেকে সতীর্থ ডি পলের পাস ধরে ব্রাজিল গোলরক্ষক এডারসনের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেন তিনি।

এর আগে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ব্রাজিলের রেনান লোদি। অথচ অনেকটা পায়ে বল পেয়েছিলেন তিনি।

২০০৪ সালে সিজার দেলগাদোর পর ডি মারিয়া প্রথম আর্জেন্টাইন ফুটবলার, যিনি কোপার ফাইনালে গোল করলেন।

প্রথমার্ধে তুলনায় বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে দলটি। আক্রমণ তৈরিতেও এগিয়ে তারা। আর্জেন্টিনা যেখানে ৩ বার প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছে, সেখানে ব্রাজিল নিয়েছেন ৬ বার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত