ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতন ও ভিডিও ভাইরালের অভিযোগে গ্রেপ্তার টিকটক হৃদয় বাবুর সহযোগী অনিক হাসান ওরফে হিরোকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হিরোকে কারাগারে আটক রাখার আবেদন করেন, অপরদিকে আসামির নিয়োজিত আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৬ জুলাই মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম টিকটক হৃদয় বাবুর সহযোগী অনিক হাসান ওরফে হিরোকে অস্ত্র আইনের মামলায় তিন দিন এবং ডাকাতির প্রস্তুতির মামলায় এক দিনের মোট চার দিনের অপর চার আসামিদের ডাকাতির প্রস্তুতির মামলায় এক দিন রিমান্ড মঞ্জুর করে।
অপর আসামিরা হলেন, মো. শহিদুল ইসলাম ওরফে অ্যাম্পুল, আবির আহমেদ রাকিব মো. সোহাগ হোসেন আরিফ ও মোহাম্মদ হিরোকে এক দিনের রিমান্ড শেষে গত বৃহস্পতিবার কারাগারে পাঠায় আদালত।
আসামিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পাঁচটি ধারালো অস্ত্র, একটি চেইন, ৩০০ পিস ইয়াবা, সাতটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
