বরিশালে অসহায়দের খাদ্য বিতরণ পুনাকের

আপডেট : ১১ জুলাই ২০২১, ১১:৩৯ পিএম

বরিশালে ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ করেছে ‘পুনাক’। গতকাল রবিবার দুপুর ১২টায় নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী আফরোজা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক সহসভানেত্রী স্বাতীরেমা, পুনাক সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাৎ শারমিন আক্তার, পুনাক উৎপাদন সম্পাদিকা ও সদ্য পদায়িত সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তর বিএমপি রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) নাসরিন জাহানসহ প্রমুখ।

খাদ্য বিতরণ-পূর্বে প্রধান অতিথি বলেন, যেকোনো দুর্দিনে ‘পুনাক’ সবসময়ই সুবিধাবঞ্চিতদের পাশে আছে, থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত