কোপা আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে রুপা-কাঠের তৈরি ট্রফি। মর্যাদার, আভিজাত্যের। কিন্তু দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ জিতে অর্থ পুরস্কার কত পেল আর্জেন্টিনা? চ্যাম্পিয়ন দল হিসেবে আলবিসেলেস্তেরা পেয়েছে ৬৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ ব্রাজিল পেয়েছে ৩৫ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৩০ কোটি টাকা। পেরুকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো (সাড়ে ২৫ কোটি টাকা)। চতুর্থ পেরু পেয়েছে ২১ কোটি টাকা।
×
