আবদুল হাই সরকার সম্প্রতি ঢাকা ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুল হাইয়ের চেষ্টায় প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ ব্যবসায়িক কংগ্লোমারেট পূর্বাণী গ্রুপ। ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি।
এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পরিচালকের দায়িত্ব পালন করেন। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকা-ে জড়িত আবদুল হাই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদায় ভূষিত।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্র্রাস্টের সাবেক চেয়ারম্যান তিনি। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ঢাকা ও চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য। বিজ্ঞপ্তি
