কোরবানির পশু কেনা যাচ্ছে বিকাশে

আপডেট : ১২ জুলাই ২০২১, ০১:২৬ এএম

বিকাশে পেমেন্ট করে কোরবানির পশু কিনতে পারছেন গ্রাহকরা। সেই সঙ্গে হোম  ডেলিভারি ও মিট প্রসেসিং সুবিধাও পাওয়া যাচ্ছে।

১১টি অনলাইন হাটের মধ্যে ‘দারাজ’, ‘অথবা’, ‘প্রিয়শপ’, ‘গরুর হাট’ ও ‘সাদিক এগ্রো’ থেকে গরু ও ছাগল, ‘আজকের ডিল’ ও ‘বিডি গরুর হাট’ থেকে গরু এবং ‘যোগান’, ‘হাংরিনাকি’ ও ‘খাশি হাট’ থেকে ছাগল কিনে বিকাশে পেমেন্ট করা যাবে। এছাড়া, বিকাশ পেমেন্টে ‘সাদিক এগ্রো’ ঢাকা শহরের মধ্যে ফ্রি হোম ডেলিভারিসহ মিট প্রসেসিং ফি-এ ১০ শতাংশ ছাড় দিচ্ছে।

https://www.bkash.com/online_hat  লিংকে বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত