নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

আপডেট : ১২ জুলাই ২০২১, ১০:৫৮ পিএম

তৃতীয় অধ্যায় : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার

বহুনির্বাচনী

১. ঢাকা স্টক একচেঞ্জে ব্যবহৃত হয়

i. ডিএসই প্রশস্ত সূচক       ii. ডিএসই ৩০ সূচক

iii. ডিএসই শরিয়াহ সূচক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii   গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২. ডিবেঞ্চারকে ঝুঁকিপূর্ণ খাত বলা হয় কেন?

ক. জামানত না থাকায়            খ. জামানত থাকায়

গ. সুদের হার বেশি থাকায়   ঘ. সুদের হার কম থাকায়

৩. ঝুঁকিবহুল বিনিয়োগে কোনটি বেশি থাকে?

ক. আয়  খ. ব্যয়   গ. সুদ    ঘ. কমিশন

৪. নিচের কোন ক্ষেত্রে প্রাপ্ত আয় নির্দিষ্ট নয়?

ক. বন্ড              খ. ডিবেঞ্চার

গ. সাধারণ শেয়ার ঘ. অগ্রাধিকার শেয়ার

৫. কোম্পানির বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করা উচিত

i. শিল্পখাত সম্পর্কে    ii. অর্থনৈতিক অবস্থা সম্পর্কে

iii. বাজার দর সম্পর্কে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii   গ. ii ও iii           ঘ. i, ii ও iii

৬. শেয়ারহোল্ডাররা সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন কেন?

ক. পণ্যের প্রয়োজনে          খ. সম্পত্তির প্রয়োজনে

গ. ঋণপত্রের প্রয়োজনে      ঘ. তারল্যের প্রয়োজনে

৭. বন্ড মালিকরা ক্রয়কৃত বন্ডকে কোন শেয়ারে রূপান্তর করতে পারে?

ক. সাধারণ শেয়ারে           খ. বোনাস শেয়ারে

গ. বিলম্বিত শেয়ারে           ঘ. অগ্রাধিকার শেয়ারে

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

‘বিথী লিমিটেড’ এর প্রতিটি ১৮০ টাকা মূল্যের ৫ লাখ শেয়ার রয়েছে। মিসেস মিথিলা ‘বিথী লিমিটেড’ এর ১,০০০টি শেয়ারের মালিক। কোম্পানিটি এ বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থের পরিবর্তে ৪ ঃ ১ অনুপাতে অতিরিক্ত শেয়ার প্রদানের ঘোষণা দেয়।

৮. কোম্পানির ঘোষণাকৃত নতুন শেয়ার কোন ধরনের?

ক. বিলম্বিত শেয়ার            খ. রাইট শেয়ার

গ. বোনাস শেয়ার  ঘ. অগ্রাধিকার শেয়ার

৯. উক্ত শেয়ার প্রদানের ফলে

i. মিথিলার শেয়ার সংখ্যা ১,২৫০টি হবে

ii. কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে

iii. কোম্পানির শেয়ারহোল্ডার বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?       

ক. i ও ii         খ. i ও iii   গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১০. নিচের কোন তহবিলের ওপর ভিত্তি করে বোনাস শেয়ার ইস্যু করা হয়?

ক. সঞ্চিতি তহবিল     খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল

গ. সিংকিং ফান্ড        ঘ. অবণ্টিত মুনাফা

১১. স্কয়ার লিমিটেড ২০২০ সালে ২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সাজ্জাদ ওই কোম্পানির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১,০০০ শেয়ারের মালিক। সে কত টাকা লভ্যাংশ পাবে?

ক. ২০০ টাকা      খ. ২,০০০ টাকা

গ. ১০,০০০ টাকা ঘ. ২০,০০০ টাকা

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও

কোনো কোম্পানির অর্জিত আয় ৫০ লাখ টাকা। লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের প্রদান করবে ২৫ %।

১২. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলে?

ক. স্থির হারে লভ্যাংশ প্রদান নীতি

খ. স্থিতিশীল লভ্যাংশ নীতি

গ. লভ্যাংশ প্রদান অনুপাত নীতি

ঘ. স্থির হারের সঙ্গে অতিরিক্ত লভ্যাংশ নীতি

১৩. উপরোক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত?

ক. ১২,৫০,০০০ টাকা       খ. ১২,৭০,০০০ টাকা

গ. ১২,৮০,০০০ টাকা        ঘ. ১২,৯০,০০০ টাকা

১৪. বিবরণপত্রের মাধ্যমে কোনটি সম্পর্কে জনগণকে একটি ধারণা দেওয়া হয়?

ক. কোম্পানি   খ. শেয়ার   গ. বন্ড   ঘ. ডিবেঞ্চার

১৫. বন্ডের যে সব বৈশিষ্ট্য রয়েছে, তা হলো

i. জামানত   ii. পরিপক্বতা   iii. রূপান্তর যোগ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii   গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৬. নির্দিষ্ট আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের জন্য কোন শেয়ার সর্বোত্তম?

ক. রাইট শেয়ার    খ. বোনাস শেয়ার

গ. অগ্রাধিকার শেয়ার         ঘ. সাধারণ শেয়ার

১৭. প্রবর্তকদের শেয়ার বলে অভিহিত করা হয়

ক. বিলম্বিত শেয়ারকে        খ. রাইট শেয়ারকে

গ. অগ্রাধিকার শেয়ারকে     ঘ. বোনাস শেয়ারকে

১৮. বিনিয়োগকারীদের জন্যে সাধারণ শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ?

ক. ঝুঁকিপূর্ণ                      খ. অলাভজনক

গ. লাভজনক       ঘ. অনাকাক্সিক্ষত

উত্তর

১. ঘ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ক, ১০. ঘ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত