ইংরেজি ভাষায় স্থান নির্দেশক শব্দ ও বাক্য

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১১:২৩ পিএম

দৈনন্দিন জীবনের বিভিন্ন কথোপকথনে আমরা স্থান নির্দেশক শব্দ ও বাক্য ব্যবহার করি। এসব শব্দ ও বাক্যের ইংরেজি রূপ জানলে সহজেই তা আমাদের কথোপকথনে ব্যবহার করতে পারব। আজ আমরা স্থান নির্দেশক কিছু ইংরেজি শব্দ ও বাক্যে সেগুলোর ব্যবহার সম্পর্কে জানব।

স্থান নির্দেশক ইংরেজি শব্দ ও তার অর্থ

There- সেখানে

Here- এখানে

Beyond- নাগালের বাইরে

Nearby- নিকটবর্তী

At that point- প্রান্তে

Opposite to- বিপরীত দিকে

Adjacent to- নিকটে

On the other side- অন্যদিকে

On the front side- সামনের দিকে

On the back side- পেছনের দিকে

In front of- সামনে

There- Have you ever been there?

তুমি কি কখনো সেখানে গিয়েছো?

Here- Can you please request her to come here?

তুমি কি দয়া করে তাকে এখানে আসতে অনুরোধ করতে পারবে?

Beyond- The branch of the tree was beyond our reach.

গাছটির শাখা আমাদের নাগালের বাইরে ছিল।

Nearby- You will get the product at your nearby shops.

তুমি পণ্যটি তোমার নিকটবর্তী দোকানগুলোতে পাবে।

At that point- We lost our way at that point.

সে প্রান্তে গিয়ে আমরা পথ হারিয়ে ফেললাম।

Opposite to- We were standing opposite to the school.

আমরা স্কুলটির বিপরীতে দাঁড়িয়েছিলাম।

Adjacent- Nancy at a place adjacent to the mosque. 

ন্যান্সি মসজিদের কাছে একটা জায়গায় থাকে।

On the other side- Harry lives on the other side of the town.

হ্যারি শহরের অন্যদিকে থাকে।

On the front side- Jack lives on the front side of the building.

জ্যাক বিল্ডিংয়ের সামনের দিকে থাকে।

On the back side- Jim lives on the back side of the building.

জিম বিল্ডিংয়ের পেছনের দিকে থাকে।

In front of- I saw Aric in front of the school.

আমি এরিককে স্কুলটির সামনে দেখেছিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত